সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের নথি চেয়েছে বিএফআইইউ, ১ ঘণ্টার মধ্যে সরবরাহের নির্দেশ

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের যাবতীয় ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য জরুরি ভিত্তিতে তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোতে পাঠানো এক জরুরি বার্তায় তার আর্থিক বিবরণী পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ব্যাংকগুলোতে এই উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ই-মেইল বার্তাটি পাঠায় বিএফআইইউ। বার্তায় সালমান মুক্তাদিরের হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহক পরিচিতি নথি (কেওয়াইসি), অ্যাকাউন্ট স্টেটমেন্টসহ অর্জিত সুদ এবং উৎসে কর (টিডিএস) সংক্রান্ত তথ্যাদি নির্ধারিত এক্সেল ফাইলে যুক্ত করে সফ্টকপি আকারে দিতে বলা হয়। আগামী এক ঘণ্টার মধ্যে 'গোএমএল' (goAML) মেসেজ বোর্ডের মাধ্যমে এই তথ্য জমা দেওয়ার পাশাপাশি বিএফআইইউর পরিপত্র অনুযায়ী বিষয়টি কঠোর গোপনীয় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে।

সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত ‘নিউগিনি প্রপার্টিজে’ সালমান মুক্তাদিরের নিজস্ব কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটা এই ঘটনার পরপরই আর্থিক নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে তাঁর লেনদেনের এই সার্বিক তথ্য চাওয়ার পদক্ষেপ নেওয়া হলো।

হামলার পর রাতেই সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলেন, ‘ভিডিওটা শুধু খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

হামলার ঘটনার পর তিনি প্রথমে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুললেও পরবর্তীতে নিজের বক্তব্য সংশোধন করে জানান যে তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি।

এই বিতর্ক ও ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মন্তব্য করেছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, সালমান মুক্তাদিরের মতো ব্যাপক পরিচিত ও প্রভাবশালী কনটেন্ট ক্রিয়েটররা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত