রূপসায় ইটভাটার অফিসের পাশে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুরে ইটভাটার ভেতরে ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে রূপসা ব্রিকসের অফিসকক্ষের পাশে এ ঘটনা ঘটে।

ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মোমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। ফরহাদের ভাষ্য অনুযায়ী, ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সুরতহাল শেষে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফখরুল নিয়মিত ইটভাটা ও মাছের ঘেরের দেখাশোনা করতেন। তার ভাই ফরহাদ ও শরিফুল রূপসা ব্রিকস পরিচালনা করেন। মঙ্গলবার রাতে তিনি ভাটায় অবস্থান করছিলেন। এর আগে বিকেলে ভাটার নাইট গার্ড তৈয়বের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। ওই ঘটনার পর তৈয়ব রাতে দায়িত্ব পালন করতে যাননি বলে স্থানীয় সূত্রের দাবি।

রাতে ভাটায় থাকা অবস্থায় ফখরুলের ওপর একদল অস্ত্রধারী গুলি চালায়। এতে একটি গুলি তার ঘাড়ে এবং আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় প্রবেশ করে। তবে হামলাকারীদের পরিচয় বা হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পরিবার।

ফরহাদ বলেন, রাতে তার মেয়ের ওষুধ কেনার জন্য ফখরুল বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে দেখা হলে তিনি জানান, ওষুধ নিয়ে ভাটায় ঘুরে পরে বাড়ি ফিরবেন। পরে রাত সাড়ে ১২টার দিকে ফখরুলের এক বন্ধু ফোন করে তাকে দ্রুত ভাটায় যেতে বলেন। সেখানে গিয়ে অফিসের পাশে ভাইকে পড়ে থাকতে দেখেন তিনি।

ঘটনার পর ফরহাদসহ তার আরও তিন ভাই ঘটনাস্থলে গিয়ে ফখরুলকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফরহাদ বাদী হয়ে রূপসা থানায় মামলা করেছেন।

রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল প্রতিবেদনে ফখরুলের শরীরে দুইটি গুলির আঘাতের কথা উল্লেখ করা হয়েছে। তিনি জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত