সাংবাদিকের ওপরে হামলায় মামলা নিচ্ছেনা ওসি, গায়েব সিসি ফুটেজ

মোঃ নজরুল ইসলাম এরশাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

নোয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপরে হামলার ঘটনায় মামলা নিচ্ছেনা সোনাইমুড়ী থানার ওসি।  উপজেলার চড়ুইভাতি পার্টি সেন্টারে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সাংবাদিক গোলজার হানিফ ও মনিরুজ্জামানের ওপরে পরিকল্পিত ভাবে হামলা করা হয়। ঘটনার রাতে আহত অবস্থায় ভুক্তভোগী সাংবাদিকেরা থানায় উপস্থিত হলেও মামলা নেয়নি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কবির হোসেন। লিখিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। 

জানা যায়, চলতি মাসের ৪ তারিখ স্থানীয় এবং জাতীয় কয়েকটি গণমাধ্যমে সোনাইমুড়ী পৌরসভার ফয়েজিয়া এতিমখানার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। যেখানে কাগজে-কলমে ভুয়া এতিম ও জাল বিল-ভাউচারের মাধ্যমে দীর্ঘদিন থেকে ক্যাপিটেসন গ্রান্টের অর্থ আত্মসাতের তথ্য-প্রমান তুলে ধরা হয়। ফলে ওই এতিমখানার মোহতামিম মোঃ শফিকুর রহমানে সাংবাদিকদের ওপরে ক্ষিপ্ত হন। পরে এই প্রতিষ্ঠান নিয়ে আর কোন সংবাদ প্রকাশ না করতে নানা তদবির করতে থাকেন। একপর্যায়ে তথ্যের সত্যতা যাচাইএর অযুহাতে সাংবাদিকদের সাথে কথা বলতে চান এতিমখানা পরিচালনা কমিটির সদস্যরা। ঘটনার রাতে সাংবাদিকেরা তথ্য-প্রমান নিয়ে  কমিটির সদস্যদের সাথে কথা বলতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে তাদের ওপরে হামলা করা হয়। এসময় তথ্য-প্রমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক গোলজার হানিফ জানান, ঘটনার রাতে তারা আহত অবস্থায় থানায় গিয়েছিলের। হামলার স্পটটি থানা থেকে ৫০০ গজের ভেতরে। তখন ওই প্রতিষ্ঠানের সিসি ক্যমেরা চেক করে হামলাকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণের কথা বলা হলেও ওসি তা করেননি। এমনকি ঘটনার তিনদিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টে সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির ও হামলার অভিযোগ নেওয়া হয়েছে মাদ্রাসার মোহতামিমের পক্ষ থেকে।

আরেক সাংবাদিক মনিরুজ্জামান বলেন, পুলিশ হামলার ঘটনায় ইচ্ছাকৃত ব্যবস্থা নিচ্ছেনা। হামলার ঘটনার কালক্ষেপণ করে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের জোরাজুরিতে ঘটনার তিনদিন পর গতকাল চড়ুইভাতি পার্টি সেন্টারে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করতে যায় পুলিশ। সিসি ফুটেজ পরিকল্পিত ভাবে প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে আইনগত ভাবে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আইনের সুষ্ঠ প্রয়োগের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন।

এদিকে চড়ুইভাতি পার্টি সেন্টারের স্বত্বাধিকারী মোরশেদ জানান, ঘটনার পরদিন সকাল সাড়ে সাতটায় তিনজন ব্যক্তি এসে তাদের ম্যানেজারে রুম থেকে সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। তবে প্রতিষ্ঠানে ঢুকে ক্যামেরার হার্ডডিস্ক জোরপূর্বক খুলে নিয়ে গেলেও এই বিষয়ে থানায় কোন অভিযোগ করেনি চড়ুইভাতি পার্টি সেন্টার কর্তৃপক্ষ। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন জানান, এই ঘটনার সাংবাদিক একটি অভিযোগ দিয়েছে তাকে আসতে বলেছি।তারাও অভিযোগ দিয়েছে। পুলিশ তদন্ত করছি।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত