সিঙ্গাইরে ইটভাটায় ডেকে নিয়ে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল 'বন্ধুরা'

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্বশত্রুতার জেরে নিজ বন্ধুদের হাতে নির্মম হামলার শিকার হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। কৌশলে ইটভাটায় ডেকে নিয়ে কুপিয়ে তার দুই পা ও বাঁ হাতের রগ কেটে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মো. বশির (২১) নামের ওই তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডেফলতলী এলাকার একটি ইটভাটায় এই নারকীয় ঘটনা ঘটে।

আহত মো. বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের উপকর্মসংস্থানবিষয়ক সম্পাদক ছিলেন বলে পরিবার ও ছাত্রলীগ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে বশির তার এক বন্ধুকে নিয়ে বেতিলা এলাকার একটি রেস্তোরাঁয় অবস্থান করছিলেন। এ সময় আকাশ নামের আরেক বন্ধু কৌশলে তাকে সিঙ্গাইরের ডেফলতলী এলাকার একটি নির্জন ইটভাটায় নিয়ে যান। সেখানে আগে থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওঁৎ পেতে ছিল সশস্ত্র হামলাকারীরা।

বশির ইটভাটায় পৌঁছানো মাত্রই রামদা, হাতুড়ি ও লোহার রড নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে দলবদ্ধ সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে তিনি মারাত্মক জখম হয়ে মাটিতে পড়ে যান। এরপর হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দুই পা ও বাঁ হাতের রগ কেটে দেয়। বশিরকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বশিরের শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় বশিরের বাবা মনির হোসেন বাদী হয়ে সোমবার রাতে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আহত বশিরের চার বন্ধু—আকাশ মোল্লা (২১), আরিফ হোসেন (২০), তানজিদ হোসেন (২২) ও মো. তুহিনকে (২১) প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই শত্রুতায় জড়াল বন্ধুরা, সে বিষয়ে পরিবার নিশ্চিত কিছু জানাতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ভুক্তভোগী ও আসামিরা একে অপরের পরিচিত এবং বন্ধু। হাত ও পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত