সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ নিলেন চাচাও

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল মিয়া এবং বেল্লাল হোসেন হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বেল্লাল হোসেনও ওই তরুণীকে বিভিন্ন সময় ধর্ষণ করেন।

রোববার (৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলা করেন। মামলার নম্বর ৪, জিআর নম্বর ২৮৮/২৬। গ্রেপ্তার দুজনই ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা। কামাল খলিফার বয়স ৬০ বছর এবং বেল্লাল হোসেনের বয়স ৫৫ বছর।

মামলার অভিযোগে বলা হয়েছে, তরুণীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতেন। পরে তার মা কামাল খলিফাকে বিয়ে করেন। এরপর কামাল খলিফা নানাবাড়ির পাশে জমি কিনে বাড়ি নির্মাণ করেন। সেখানে মা, কামাল খলিফা ও তরুণী একসঙ্গে বসবাস করতেন।

অভিযোগ অনুযায়ী, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই কামাল খলিফা তার সঙ্গে অশোভন আচরণ করতেন। মায়ের অনুপস্থিতিতে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে অনৈতিক আচরণ করতেন তিনি। বিষয়টি মাকে জানালে মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়, গত ১ এপ্রিল সকালে তরুণীর মা ইউনিয়ন পরিষদে যাওয়ার পর বাড়িতে কেউ না থাকার সুযোগে কামাল খলিফা তাকে ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ করলে ক্ষতি করার ভয় দেখান। এরপর বিভিন্ন সময় একইভাবে তাকে ধর্ষণ করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় তিন মাস আগে কামাল খলিফার আত্মীয় ও পরিচিত বেল্লাল হোসেন হাওলাদার ওই ধর্ষণের ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই সকালে তিনি তরুণীকে ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগও করা হয়েছে।

এদিকে, অভিযুক্ত দুজনের আচরণে সন্দেহ হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর তরুণীর মা তাকে নজরদারিতে রাখেন। ওইদিন সকালে মা বাইরে গেলে কামাল খলিফা তরুণীর কক্ষে ঢোকেন। এ সময় তার মা গিয়ে তাকে আটকানোর চেষ্টা করলে কামাল খলিফা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে তরুণী তার মায়ের কাছে ঘটনাগুলো খুলে বলেন। এরপর মা-মেয়ে থানায় গিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গতকাল থানায় মামলা হয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত