মস্কোর অভিজাত রেস্তোরাঁর কাছে বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

আলহেরা ২৪ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত ইতালীয় রেস্তোরাঁর কাছে ঘরে তৈরি বোমার বিস্ফোরণে তিনজন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে এ ঘটনার জন্য দায়ী করা হয়নি।

শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে কুদ্রিন্সকায়া স্কয়ারে বিস্ফোরণটি ঘটে। এলাকাটি স্ট্যালিন আমলে নির্মিত সাতটি আকাশচুম্বী ভবনের একটিতে অবস্থিত একটি ইতালীয় রেস্তোরাঁর জন্য পরিচিত।

রাশিয়ার সন্ত্রাসবিরোধী কমিটির তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত নারী ওই রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন রক্ষী তাকে বাধা দেন। এরপর রেস্তোরাঁর কাছে বিস্ফোরণ ঘটে।

বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, বিস্ফোরণে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর একজন ক্রেতা নিহত হন। আহত ২১ জনের আঘাতের ধরন ভিন্ন ভিন্ন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন দেখা যায়। তদন্তের স্বার্থে এলাকাটি সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ এখনো নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেনি। একই সঙ্গে হামলার পেছনে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

দৈনিক কোমারসান্ত নিজেদের সূত্রের বরাতে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল রেস্তোরাঁর বারান্দায় অবস্থান করা অতিথিরা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে নারী বিস্ফোরকের ব্যাগ বহন করছিলেন, তিনি হয়তো জানতেন না তাঁর সঙ্গে একটি বোমা রয়েছে এবং অন্য কেউ দূর থেকে সেটির বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।

রেস্তোরাঁটির ওয়েবসাইটে জানানো হয়েছে, শনিবার একটি ব্যক্তিগত অনুষ্ঠানের কারণে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।

এদিকে ইউক্রেনের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ চার বছরের বেশি সময় ধরে চলার প্রেক্ষাপটে চলতি বছরের শুরুতে রাশিয়ার এফএসবি জানায়, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিরাপত্তা আরও জোরদার করা হবে। এর আগে কয়েকটি আলোচিত হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় কিয়েভকে দায়ী করেছিল রুশ কর্তৃপক্ষ।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত