ইমরান খানের নির্জন কারাবাসে নিষেধাজ্ঞা, পরিবার-সন্তানের সঙ্গে যোগাযোগের নির্দেশ হাইকোর্টের

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে নির্জন কারাবাসে রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী স্বামী-স্ত্রীর সাক্ষাৎ, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা এবং সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ নিশ্চিত করতে আদিয়ালা জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে কি না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে প্রতিবেদন দিতে হবে আদিয়ালা জেলের সুপারিন্টেনডেন্টকে।

ইমরান খানের পরিবার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, তাঁকে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হচ্ছে এবং সংবাদপত্র ও বইয়ের মতো মৌলিক সুযোগ থেকেও বঞ্চিত করা হচ্ছে। কারাগারে দীর্ঘ সময় একাকী অবস্থান তাঁর শারীরিক ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও পরিবারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়।

এই পরিস্থিতিতে আদালতের শরণাপন্ন হন ইমরানের বোন আলিমা খান। আলাদাভাবে মামলা করেন বুশরা বিবির মেয়ে মানেকাও।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খান ও বুশরা বিবির নির্জন কারাবাস বন্ধের নির্দেশ দেন। কারা আইন অনুযায়ী তাঁদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও নির্ধারিত নিয়মে দেখা করার অনুমতি দিতে বলা হয়েছে।

ইমরান খানকে তাঁর সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশও এসেছে আদালত থেকে। একই সঙ্গে প্রতিদিন সংবাদপত্র ও বই সরবরাহ এবং তাঁর সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।

তবে আদালতের এই সিদ্ধান্তের পরও ইমরানের পরিবার, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতারা ও সমর্থকেরা পুরোপুরি আশ্বস্ত নন। আলিমা খানের অভিযোগ, অতীতে আদালতের একাধিক নির্দেশ সরকারের অদৃশ্য প্রভাবে বাস্তবায়িত হয়নি।

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে এর আগেও আদালতে বিষয়টি গড়িয়েছে। গত মাসে তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে কিছু দিনের জন্য ইসলামাবাদের শিফা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাঁকে শিফা হাসপাতালে নেওয়া হয়নি। পরিবর্তে একটি সরকারি হাসপাতালে নেওয়ার পর আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে আনা হয়।

এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে ইমরানের আরেক বোন ড. উজমা খান আদালত অবমাননার আবেদন করেন। আগামী ১৬ সেপ্টেম্বর তিন সদস্যের একটি বিশেষ বেঞ্চে সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এই পূর্ব অভিজ্ঞতার কারণেই নতুন নির্দেশগুলো বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে ইমরানের পরিবার ও পিটিআইয়ের মধ্যে সংশয় রয়ে গেছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত