৫ হাজার মার্কিন নাবিক আসছে পাতায়ায়, বিপদে যৌনকর্মীরা

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে প্রায় ৫ হাজার মার্কিন নাবিক ও মেরিন সেনা নিয়ে থাইল্যান্ডে পৌঁছাতে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। যুদ্ধজাহাজটির আগমন ঘিরে পর্যটননির্ভর পাতায়া শহরে বাড়তি ভিড়ের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি যৌনবৃত্তি নিয়ন্ত্রণে টহল ও অভিযান জোরদার করেছে পুলিশ।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর রণতরিটি বুধবার লেম চাবাং বন্দরে নোঙর করার কথা রয়েছে। সেখানে আরও দুটি মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করবে।

সাম্প্রতিক ইতিহাসে কোনো মার্কিন রণতরির দীর্ঘতম মিশনগুলোর একটি শেষ করার পর নাবিকদের তীরে বিশ্রাম ও শক্তি পুনরুদ্ধারের সুযোগ দেওয়া হবে। লেম চাবাং বন্দর পাতায়ার কাছাকাছি হওয়ায় ওই এলাকায় দর্শনার্থীর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রণতরির আগমনের আগেই পাতায়ার সমুদ্রসৈকত ও প্রধান নাইটলাইফ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সপ্তাহান্তে চালানো অভিযানে যৌনবৃত্তির সন্দেহে প্রায় ৪০ থেকে ৫০ জনকে আটক করা হয়েছে।

থাই পুলিশের আশঙ্কা, বিপুল সংখ্যক মার্কিন নাবিকের সাময়িক অবস্থানকে কেন্দ্র করে শহরে যৌনবৃত্তি বেড়ে যেতে পারে। সে কারণেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

পাতায়া পুলিশ প্রধান আনেক স্রোথংইউ বলেছেন, ‘যৌন ব্যবসা নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু এটা কঠিন।’

তিনি জানান, অনেক ক্ষেত্রে কর্তৃপক্ষ বুঝে ওঠার আগেই প্রকাশ্য স্থানে যৌনকর্মীরা সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

পাতায়ার পর্যটন ও নাইটলাইফনির্ভর এলাকাগুলোতে তাই রণতরির নাবিকদের তীরে আসার সময় নজরদারি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে স্থানীয় পুলিশ।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত