শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সার্বিয়ার দীর্ঘদিনের শাসক আলেকজান্ডার ভুচিচ। প্রায় দুই বছর ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলন এবং আগাম নির্বাচনের দাবির মধ্যে রোববার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি। আগামী ২৫ অক্টোবর দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগাম সংসদ নির্বাচন। 

রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ভুচিচ তাঁর শাসনামলে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দাবি করেন। ভাষণ শেষে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি। সোমবার সকালে পার্লামেন্টের স্পিকার আনা ব্রনাবিচের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা জানান বিদায়ী প্রেসিডেন্ট।

আগামী সংসদ নির্বাচনে নিজের দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) নেতৃত্ব দেবেন ভুচিচ। নির্বাচনে দলটি জয়ী হয়ে সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে তাঁর। এর আগে গত জুনে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।

ভুচিচের পদত্যাগের পেছনে দীর্ঘদিনের সরকারবিরোধী আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৪ সালের নভেম্বরে দেশটির নোভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর দুর্নীতি ও সরকারি অব্যবস্থাপনার অভিযোগে বিক্ষোভ শুরু হয়। পরে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। এতে শিক্ষক, শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রাথমিকভাবে দুর্ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবিতে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে আগাম সংসদ নির্বাচনের দাবিতে রূপ নেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি দুর্নীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। তবে ভুচিচ ও তাঁর সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সার্বিয়ার সংবিধান অনুযায়ী, দুই মেয়াদে দায়িত্ব পালন করায় তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ভুচিচ। তাঁর পদত্যাগের পর পার্লামেন্টের স্পিকার আনা ব্রনাবিচ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ ডিসেম্বরের শেষ নাগাদ সম্পন্ন করার কথা রয়েছে।

ভুচিচের পদত্যাগের মধ্য দিয়ে সার্বিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। তবে আসন্ন সংসদ নির্বাচনে তাঁর দলের পাশাপাশি দীর্ঘদিনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সমর্থিত রাজনৈতিক শক্তিও প্রতিদ্বন্দ্বিতা করবে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত