“জিন দিয়ে মেরে ফেলার” হুমকি: সপ্তম শ্রেণির ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলা শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাওলানা সাদেকুল ইসলাম নামের এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রকে কৌশলে যৌন নির্যাতন করেন শিক্ষক সাদেকুল ইসলাম। ঘটনাটি প্রকাশ করলে ভুক্তভোগী শিশুকে ‘জিন দিয়ে মেরে ফেলার’ হুমকি দেন ওই শিক্ষক। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহায়তার মাধ্যমে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রোববার রাতেই হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত মাওলানা সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ জানান, অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই ওই শিক্ষককে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিনি এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত