নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে আটক অস্কারজয়ী অভিনেত্রী

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘে ভাষণের আগে নিউইয়র্কে আয়োজিত বিক্ষোভ থেকে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন ও ‘হ্যাকস’ তারকা হান্না আইনবাইন্ডারসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। ‘জিউইশ ভয়েস ফর পিস’ বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভকারীদের হাতে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ এবং ‘গণহত্যা বন্ধ করো’ লেখা ব্যানার ছিল। একপর্যায়ে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির ফুটেজে সুসান সারান্ডনকে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্যরা হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়। ‘নিউইয়র্ক পোস্ট’ জানিয়েছে, হান্না আইনবাইন্ডারকেও বিক্ষোভস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। তবে কতজনকে মোট আটক করা হয়েছে, তা পুলিশ জানায়নি।

এনওয়াইপির এক মুখপাত্রের ভাষ্য, একটি ‘অননুমোদিত বিক্ষোভে’ সড়কের সংযোগস্থল বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর সদস্যরা বিক্ষোভকারীদের সরে যেতে সতর্ক করেছিলেন। পরে সড়ক অবরোধ করে রাখায় নির্দেশ অমান্যকারীদের কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ে এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসেও ছিলেন।

এদিকে নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ শুরু করার সময় বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। ভাষণে তিনি ব্রিটেন ও ফ্রান্সসহ ইসরায়েলের সমালোচনাকারী কয়েকটি দেশের সমালোচনা করেন।

সুসান সারান্ডন দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে মতামত দিয়ে আসছেন। চলতি মাসে ভেনিস চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের তিনি বলেছিলেন, নিজের মতামতের কারণে সম্প্রতি তিনি কাজ হারিয়েছেন।

হান্না আইনবাইন্ডারও ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলেছেন। চলতি বছরের শুরুতে কান চলচ্চিত্র উৎসবে তিনি বলেছিলেন, ফিলিস্তিনের পক্ষে কথা না বলার মূল্য তাঁর হলিউড ক্যারিয়ার হারানোর চেয়েও বেশি।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত