হরমুজ প্রণালীর নাম ‘ট্রাম্প প্রণালী’, বিতর্কিত মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রণালীটির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ উল্লেখ করা একটি মানচিত্র পোস্ট করেছেন তিনি। এমন সময়ে এই পোস্ট এল, যখন যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বন্দর অবরোধ ও কঠোর বিধিনিষেধ প্রত্যাহার, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি মেনে নিলে তেহরান সাত দিনের মধ্যে প্রণালীটি খুলে দিতে প্রস্তুত। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ শান্তি আলোচনা শেষে নিউইয়র্ক ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন। জাতিসংঘে দেওয়া ভাষণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার বিষয়ে ট্রাম্পের হুমকির প্রতিবাদ জানালেও আলোচনার পথ খোলা রেখেছেন তিনি।

এদিকে, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। সৌদি আরবের সামরিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি বাহিনী। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল।

হুতিদের ধারাবাহিক হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। এ বিষয়ে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে প্রতিবেশী ইরাকের বিমান চলাচলেও। নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি বিমান সংস্থাগুলোর জন্য ছাড় পেতে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাগদাদ। ধর্মীয় তীর্থযাত্রা, চিকিৎসা ও শিক্ষার মতো মানবিক প্রয়োজন বিবেচনায় কয়েকটি বিমানবন্দরকে নিষেধাজ্ঞার বাইরে রাখার অনুরোধ জানিয়েছে ইরাক।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনযাত্রায় চাপ বাড়াচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড। জর্ডান উপত্যকায় ফিলিস্তিনি গ্রামের পানির পাইপ কেটে নিজেদের সুইমিং পুলে সংযোগ দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে স্থানীয়দের পানির উৎস ব্যবহারের সুযোগ সংকুচিত হচ্ছে।

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান, উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা এবং পশ্চিম তীরে চলমান সংকট—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত