ভারতের বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে যোগ দিলেন ধ্রুব রাঠী ও প্রকাশ রাজ

আলহেরা অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) বা বিশেষ নিবিড় সংশোধনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিক্ষোভ শুরু হয়েছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত এ কর্মসূচিকে আয়োজকরা ‘ভোট চুরি’র বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তুলে ধরেছেন।

বিক্ষোভে সিজেপি নেতাদের সঙ্গে যোগ দেন অভিনেতা প্রকাশ রাজ ও ইউটিউবার ধ্রুব রাঠী। কর্মসূচিতে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়ে ভিডিও প্রমাণও প্রদর্শন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে একটি পিপলস ট্রাইব্যুনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে কর্ণাটকের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরবেন। এরপর ‘চপ্পল প্রতিবাদ’ বা জুতা ছুড়ে মারার কর্মসূচিও হওয়ার কথা রয়েছে।

বিক্ষোভস্থলে দেওয়া বক্তব্যে প্রকাশ রাজ ভোটারদের প্রতি রাজনীতিবিদদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘তারা দেশের ভোটারদের অপমান করেছে। পাঁচ বছরে মাত্র একবারই এই রাজনীতিবিদরা আমাদের কাছে আবেদন নিয়ে আসেন। আর এখন আমাদের নিজেদের ভোটের জন্য আমাদেরকেই তাদের কার্যালয়ের সামনে ভিক্ষা করতে বাধ্য করা হচ্ছে।’

এর আগে বুধবার ফ্রিডম পার্কের কর্মসূচিতে নিজের উপস্থিতির কথা জানান প্রকাশ রাজ। পরে ধ্রুব রাঠীও বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জেএনইউ ছাত্রনেতা ঐশী ঘোষ, নেহা বোরা, সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং যুব ও সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধিদেরও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

অভিজিৎ দীপকে জানান, ‘আমাদের ভোট বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ (সেভ আওয়ার ভোটস, সেভ ডেমোক্রেসি) স্লোগানের অধীনে ফ্রিডম পার্কে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ধ্রুব রাঠী ও প্রকাশ রাজও এতে অংশ নেবেন বলে তিনি ঘোষণা করেছিলেন।

সিজেপি ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর দাবি, এসআইআর চলাকালে ভোটার তালিকা থেকে যেসব নাম বাদ দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত বাতিল করে এসআইআর শুরুর আগের ভোটার তালিকা বহাল রাখতে হবে। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছে তারা।

এসআইআরকে ঘিরে চলমান কর্মকাণ্ডকে সিজেপি ও তাদের মিত্ররা ‘ভোট চুরি’ হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। 

১

তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে মারধর, যুবক আটক, দায়িত্ব থেকে প্রত্যাহার এএসআই

২

হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক মারা গেছেন

৩

ত্যাগী, পরীক্ষিত ও তারুণ্যনির্ভর নেতৃত্বের প্রত্যাশায় ঢাকা মহানগর উত্তর যুবদল

৪

ভারতের ‘জেন জি’ আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

৫

শরীয়তপুরে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

৬

ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, সংবাদ প্রকাশের পর সনদ পেলেন কুবি শিক্ষার্থী

৭

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ

৮

উত্তরায় অটোরিকশা দিয়ে পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই

৯

‘ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানো গ্রহণ করা হবে না’: জ্বালানিমন্ত্রী

১০

‘আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র বদলায়নি’, নাহিদ ইসলাম

১১

আগারগাঁওয়ে স্থানান্তর হচ্ছে সচিবালয়, সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভায়

১২

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

১৩

‘গো ব্যাক’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’—জেএফকে বিমানবন্দরে ইউনূসকে লক্ষ্য করে স্লোগান

১৪

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, বাড়ি বাড়ি যাবেন তথ্যসংগ্রাহকেরা

১৫

'জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক' ভুল উচ্চারণ নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাশেদ খান

১

ধর্ষণ মামলায় চট্টগ্রাম এনসিপির নেতা আফতাব মজুমদার জয় গ্রেপ্তার

২

সরকারের প্রথম ৬ মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতাই বেশি: সিপিডি

৩

কাসেমিরোকে দলে ভেড়ানোর পর তদন্তে ইন্টার মায়ামি

৪

‘দুই তরুণের পক্ষে চারজনকে হত্যা সম্ভব?’ পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ গণপতির পরিবারের

৫

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

৬

সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৭

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৮

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন থেকে শিক্ষামন্ত্রী, শেষ পর্যন্ত একই ইস্যুতেই পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের

৯

টেকনাফের একরামুল হত্যা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ও সাবেক এমপি বদি

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১১

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

১২

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৩

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

মতিঝিলে উদ্ধার শক্তিশালী পাইপ বোমা, উল্টোরথ যাত্রা ছিল সম্ভাব্য লক্ষ্য

১৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে

পাঠকের আগ্রহ

সম্পর্কিত